বৃহস্পতিবার, ০৩:১৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরিশালে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

বরিশালের গৌরনদীতে আধিপত্য বিস্তার কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের ধুরিয়াইল গ্রামে রজ্জব দেওয়ানের বাড়ির কাছে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা শাওন হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাবু বেপারি ওরফে কালু বেপারিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ও প্রত্যক্ষদশীরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের নেতা শাওন হাওলাদার ও বার্থী ইউনিয়ন ছাত্রলীগের নেতা সোয়ান গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই মঙ্গলবার এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনিব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com