বৃহস্পতিবার, ১২:৩৭ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজায় শিশু হত্যা বন্ধ করতেই হবে: ট্রুডো

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১০১ বার পঠিত

অবরুদ্ধ গাজা উপত্যকায় শিশু হত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, `বিশ্ব দেখছে কীভাবে নারী, শিশু ও নবজাতকদের হত্যা করা হচ্ছে। এটি বন্ধ করতেই হবে। ‘ এই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই বেসামরিক মৃত্যুর জন্য ইসরায়েল নয়, হামাস দায়ী।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। সেই সঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। আহত হয়েছেন তিন হাজারের বেশি। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় নিহত হয়েছে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন অন্তত ২৫ হাজার। যাদের বেশিরভাগই বেসামরিক।

ট্রুডো বলেন, আমি ইসরায়েলি সরকারকে সর্বোচ্চ সংযত থাকার আহ্বান জানাই। পুরো বিশ্ব দেখছে। আমরা ডাক্তারদের কথা শুনছি, বাবা-মা হারানো সন্তানদের কথা শুনছি। এটি বন্ধ করতেই হবে।

যুদ্ধ শুরুর পর এই প্রথম ইসরায়েলকে লক্ষ্য করে এত কড়া বার্তা দিল কানাডা।

প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইচ্ছা করে বেসামরিকদের হত্যা করছে না, বরং হামাস ইচ্ছা করে ইসরায়েলি বেসামরিকদের হত্যা করেছে। তিনি বলেন, ইসরায়েল সর্বোচ্চ চেষ্টা করছে বেসামরিকদের যেন ক্ষতি না হয়, আর হামাস সব চেষ্টা করছে বেসামরিকদের সামনে আনতে।

নেতানিয়াহু দাবি করেন, বেসামরিকদের জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠা করা হলে, হামাস তাদের বন্দুক ঠেকিয়ে যেতে বারণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com