শনিবার, ০২:৪৩ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

ধানমন্ডি ও কমলাপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

একদফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত পঞ্চম দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিনে আজ বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। সকালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলীর নেতৃত্বে ধানমন্ডির সাত মসজিদ রোড় এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল  হয়৷

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি মফিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জেড আই কামাল, সহসাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজী, প্রচার সম্পাদক জাকির হোসেন, ডা. শাহজালাল, ফয়সাল আহমেদ পলাশসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতাকর্মীরা৷

অপরদিকে সকালে অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে কমলাপুর রেলস্টেশনের সামনের সড়কে আরেকটি মিছিল হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কামরুজ্জামান বিপ্লব, আব্দুল কুদ্দুস, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মহসিন, সহসাংগঠনিক সম্পাদক মাসুম ভুইয়া, তৌহিদুল ইসলাম টিটু, সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু, প্রশিক্ষণ সম্পাদক এমএ আর গনি মোস্তফা, আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহকৃষি সম্পাদক ইমদাদ, সদস্য মামুন মোস্তাফিস, তুহিন, মোবারক, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সোহেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com