শুক্রবার, ০৫:৫৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৩১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১১৯ বার পঠিত

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থী শিবিরে গতকাল সোমবার সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, এতে কয়েক ডজন নিহত হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েক ডজন। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাবালিয়া ক্যাম্প সার্ভিসের কাছে ঘনবসতি এলাকায় ১২টি বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

গত ৭ অক্টোবর ইসরায়েল অভিমুখে হামাস আকস্মিক হাজার হাজার রকেট ছুড়ে। তাদের দাবি, মাত্র ২০ মিনিটে তারা ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০ জন। আহত তিন হাজারের বেশি। এরপর থেকেই পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

তাদের হামলায় গাজায় নিহতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়েছে। এদের মধ্যে ৭ হাজারই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছে ২৮ হাজারের বেশি জন। সেইসঙ্গে ইসরায়েলি বাহিনীর হামলায়, হাজার হাজার ভবন ধ্বংস হয়েছে। এসবের মধ্যে হাসপাতাল, মসজিদ, চার্চ এবং স্কুলও আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com