বুধবার, ১০:৩১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

জিএম কাদেরের সাথে পিটার হাসের বৈঠক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপির সাথে বেঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার বেলা ৩টায় পিটার হাস জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক করেন।

বৈঠকে জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি এবং জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

সভা শেষে গণমাধ্যম কর্মীদের সাথে বৈঠক নিয়ে কথা বলেন জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু এমপি। তিনি বলেন, ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন। তিনি চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন।

চিঠির বিষয়ে জাপা মহাসচিব বলেন, চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।

নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, পরিবেশ পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আমাদের নির্বাচনে যাওয়ার প্রস্তুতি রয়েছে ।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com