বুধবার, ১১:৩২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজা যুদ্ধ : রিয়াদে আরব লীগ-ওআইসি সম্মেলনে কড়া বক্তব্য সৌদি যুবরাজের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ১০০ বার পঠিত

গাজায় ইসরাইলি সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। শনিবার (১১ নভেম্বর) আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) যৌথ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

সম্মেলনে মোহাম্মাদ বিন সালমান বলেন, আজ গাজা মানবিক বিপর্যয়ের শিকার। ইসরাইল সেখানে মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এর মাধ্যমে তারা আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন করেছে। তদুপরি আন্তর্জাতিক সম্প্রদায় সেখানে দ্বিচারিতা অবলম্বন করেছে। এটি জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদেরই ব্যর্থতার প্রমাণ।

তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। পুনরুদ্ধার করতে হবে ফিলিস্তিনি জনগণের প্রতিষ্ঠিত অধিকার। ১৯৬৭ সালের আগের মতো জেরুজালেমকে রাজধানী করে প্রতিষ্ঠা করতে হবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র।

এ সময় তিনি আরব লীগ ও ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নেতাদেরকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান। গাজায় অবিলম্বে সামরিক অভিযান বন্ধ ও সকল বন্দীদের মুক্তির ব্যাপারে জোর দেয়ার জন্যও বলেন।

এদিকে ব্রাজিলের পার্লামেন্টে গাজা যুদ্ধ সংক্রান্ত একটি অধিবেশন শুরু হয়। এ সময় সংসদ সদস্যরা ইসরাইলের নানা অপরাধ সম্পর্কে আলোচনা করেন। তারা ব্রাজিলকে ফিলিস্তিনের সমর্থন করার আহ্বান জানায়। এ সময় ইসরাইলপন্থী সংসদ সদস্য অ্যাবিলিও ব্রুনিনি বলেন, আমরা ব্রাজিলের সংসদকে ইহুদিবিরোধী প্রচারের স্থান বানাতে পারি না। ইহুদিবিরোধী প্রচারণা ইহুদিদের ধ্বংস করার শামিল। আর ব্রাজিলে ইহুদিদের ধ্বংস করা অপরাধের শামিল। তার এ বক্তব্য অন্য সংসদ সদস্যরা প্রতিবাদ জানায়। তারা তাকে অধিবেশন ছেড়ে চলে যেতে বলেন। পরে পুলিশ তাকে বের করে দেয়।

সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com