বৃহস্পতিবার, ০৪:০২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

কুসিক নির্বাচন: জাল ভোট ও বিশৃঙ্খলার দায়ে ৬ জনের জেল, আটক ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৩৬ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দিনের শুরুতে আবহাওয়া ভালো থাকলেও ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই নেমে আসে বৃষ্টি। এতে ভোটার উপস্থিতি কিছুটা কমে আসে। তবে বৃষ্টি থামার পর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে।

এদিকে কুমিল্লা নগরীর বিভিন্ন ভোটকেন্দ্রে জাল ভোট প্রদান ও গোলযোগের চেষ্টার দায়ে ছয়জনকে সাজা দেয়া হয়েছে। এর মধ্যে একজনকে তিন মাসের সাজা দেয়া হয়। অপর পাঁচজনকে তিন থেকে এক সপ্তাহের সাজা দেয়া হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান।

অন্যদিকে সংরাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে পাঁচ বহিরাগতকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল সোয়া ১০টার দিকে তাদের আটক করা হয়। এই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বিজিবি ও র‌্যাব সদস্যরা। পরে জেলা প্রশাসক বহিরাগতদের এলাকা ছাড়ার জন্য মাইকিং করেন।

এবার নির্বাচনে পাঁচজন মেয়রপ্রার্থী রয়েছেন। তবে মূল লড়াইটা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত ও বিএনপি থেকে বহিষ্কৃত সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর মধ্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com