বুধবার, ১১:৩২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

গাজায় নারী-শিশু হত্যা বন্ধের আহবান ম্যাক্রোঁর, ক্ষুদ্ধ নেতানিয়াহু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

ইসরাইলের অতিসত্বর গাজায় নারী ও শিশু হত্যা বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। এলিজি প্যালেসে বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এরকম বোমা হামলার ‘কোনো যুক্তি নেই’। তিনি মনে করেন যুদ্ধবিরতি ইসরাইলের জন্যও লাভজনক হবে।

একইসাথে ইসরাইলের আত্মরক্ষার বিষয়টি সমর্থন করলেও তিনি বলেন, ‘আমরা তাদের আহবান জানাই গাজায় বোমা হামলা বন্ধ করতে’।

তিনি জোর দিয়ে বলেন, ফ্রান্স অবশ্যই হামাসের হামলার নিন্দা জানায়।

তিনি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশের নেতাদেরও যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিতে দেখতে চান কি না এমন প্রশ্নের জবাবে ম্যাক্রোঁ বলেন, ‘আমি আশা করি তারাও এ আহবান জানাবে’।

এদিকে ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, অন্য দেশগুলোর হামাসকে নিয়ে নিন্দা করা উচিত, ইসরাইলকে নিয়ে নয়।

তার দাবি, ইসরাইলের সেনাবাহিনী সঙ্ঘাত থেকে বেসামরিক নাগরিকদের সরানোর চেষ্টা করে যাচ্ছে, যেখানে হামাস তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

‘আজ হামাস-আইএসআইএস গাজায় যে অপরাধ সংঘটিত করছে তা একদিন প্যারিস, নিউইয়র্ক এবং সারাবিশ্বে ছড়িয়ে পড়তে পারে,’ এক বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেন তিনি।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, হামাসের সাথে যুদ্ধ সমাপ্তির পর ইসরাইলের গাজা জয়, দখল বা শাসন করার কোনো লক্ষ্য নেই। তবে কোনো সশস্ত্র বাহিনীর হুমকি ঠেকাতে একটা ‘যথাযোগ্য শক্তির’ সেখানে প্রবেশের দরকার হতে পারে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com