বৃহস্পতিবার, ১২:১৫ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইসরাইলের নির্মাণশিল্পে ফিলিস্তিনিদের ছাঁটাই করে নেয়া হবে ১ লাখ ভারতীয়!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৯৭ বার পঠিত

‘হাতে মারার’ পাশাপাশি এবার ফিলিস্তিনিদের ‘ভাতে মারতে’ সক্রিয় ইসরাইল। অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন আবাসন প্রকল্প এবং শিল্পক্ষেত্রে ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে ফিলিস্তিনি নাগরিকদের এবার ছাঁটাই করতে চায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। আর সেই জায়গায় সুযোগ দিতে চায় ভারতীয় শ্রমিকদের।

ইসরাইল বিল্ডার্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট হাইম ফেইগলিন কিছু দিন আগে আমেরিকার একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সে দেশের নির্মাণশিল্পে কর্মরত ৯০ হাজারের বেশি ফিলিস্তিনিকে ছাঁটাই করা হবে। পরিবর্তে ভারত থেকে আনা হবে এক লাখ শ্রমিককে। অ্যাসোসিয়েশনের তরফে সোমবার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে কয়েকটি ইসরাইলি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়েছে।

প্রকাশিত খবরে দাবি, ইতিমধ্যেই এ বিষয়ে নয়াদিল্লির সাথে ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে তেল আবিবের। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, এর ফলে ভারত-ইসরাইল সম্পর্ক আরো নিবিড় হলেও ফিলিস্তিনসহ পশ্চিম এশিয়ার আরব দেশগুলোর ক্ষুব্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস গাজা ভূখণ্ড থেকে ইসরাইলে হামলা চালানোর পরেই কড়া ভাষায় নিন্দা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতিসঙ্ঘ সাধারণ সভায় গাজা ভূখণ্ডে ইসরাইলি সামরিক অভিযান বন্ধের প্রস্তাবের ওপর ভোটাভুটি থেকেও বিরত ছিল ভারত।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com