বুধবার, ০৮:৫৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১০০ বার পঠিত

‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ ও ওমরাহ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল পৌনে ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত ১১টার দিকে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর থেকে দেশের পথে রওনা হন প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীরা।

এই সফরে গত ৫ নভেম্বর বিকালে মদিনায় পৌঁছান প্রধানমন্ত্রী। সেদিনই মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা জিয়ারত করেন তিনি।

প্রধানমন্ত্রী সেখানে আসরের নামাজের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। একইদিন রাতে তিনি মদিনা থেকে মক্কায় পৌঁছান। এশার নামাজের পর মসজিদুল হারামে ওমরাহ পালন করেন।

৬ নভেম্বর ‘উইমেন ইন ইসলাম’ সম্মেলনে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

সম্মেলনে যোগদানের পাশাপাশি তিনি উইমেন ইন ইসলাম প্রদর্শনীর উদ্বোধন করেন। এরপর তিনি তার সম্মানে আয়োজিত নৈশভোজেও অংশ নেন।

সৌদি আরব এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) যৌথভাবে ৬ থেকে ৮ নভেম্বর এ সম্মেলনের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com