রবিবার, ০৯:৩৭ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ধুনটে জ্যাকেটকাণ্ড : এসআই শহিদুল প্রত্যাহার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২১৬ বার পঠিত

বগুড়ার ধুনটে পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট পরে সাজেদুল ইসলাম সাগর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনায় ধুনট থানার এসআই শহিদুল ইসলামকে দায়িত্বে অবহেলার কারণে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) রাতে তাকে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

এর আগেও তার হাত থেকে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় তাকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছিল।

জানা যায়, গত ৩১ অক্টোবর রাতে স্বেচ্ছাসেবকলীগ নেতা সাজেদুল ইসলাম সাগর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পুলিশের বুলেটপ্রুফ ছবি পোস্ট করে। পরে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে তিনি ছবিটি সরিয়ে নেন।

সাগর উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের সোনাহাটা হাসপাতাল পাড়া এলাকার চাঁন মিয়া সরকারের ছেলে।

পুলিশ জানায়, বিএনপির ডাকা অবরোধে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেটার জন্য এসআই শহিদুল ইসলাম একটি ফোর্স নিয়ে উপজেলার নিমগাছি ইউনিয়নের সোনাহাটা বাজারে পেশাগত দায়িত্ব পালনের জন্য যান। এসময় তিনি বুলেটপ্রুফ জ্যাকেট খুলে পাশের বিট পুলিশিং অফিসের টেবিলে রেখে খাওয়া-দাওয়া করতে বাইরে যান। পরে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল মজার ছলে ওই জ্যাকেটটি পরিধান করে একটি ছবি তোলেন। ছবিটি তিনি নিজ ফেসবুক আইডিতে পোস্ট করলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে ভুল বুঝতে পেরে ছবিটি ফেসবুক থেকে সরিয়ে ফেলেন তিনি।

ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, বিষয়টি জানার পর সাগর নামের ওই স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে। তবে পুলিশের ব্যবহৃত জ্যাকেট অন্য কারো পরার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার অবহেলা প্রমাণিত হওয়ায় তাকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com