শনিবার, ০৮:০৩ অপরাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

যুবদল নেতা ইসহাক সরকারের ৩ বছরের কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ বার পঠিত

যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও তার বড় ভাই ইয়াকুব সরকারকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এই মামলায় আরো সাতজনের বিরুদ্ধে একই রায় দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার দ্রুত বিচার আইনে বংশাল থানায় ২০১৩ সালের ২৫নং মামলায় তাদের বিরুদ্ধে এ সাজা দেয়া হয়। সিএমএম আদালতের বিচারক আশেক ইমাম এ সাজা দেন। দণ্ডপ্রাপ্ত আসামি ইয়াকুব সরকার আট মাস ধরে কারাগারে আছেন।

সাজাপ্রাপ্ত অন্যান্য আসামিরা হলেন আরমান, আনোয়ার হোসেন রকি, আব্দুর রাজ্জাক মিন্টু, অ্যাডভোকেট রাশেদ, পারভেজ, সোহেল, নাদের। দ্রুত বিচার আইনের ৪ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এর আগে পৃথক দুই মামলায় ইসহাক সরকারকে দুই বছর ও আড়াই বছর সাজা হয়। তার বিরুদ্ধে ৩২৭টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com