শুক্রবার, ১২:৩২ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

চীন সফরে যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আগামীকাল বুধবার (৮ নভেম্বর, ২০২৩) আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান। এছাড়াও প্রতিনিধি দলে আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির কয়েকজন সদস্য থাকছেন। এরা হলেন আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য খালেদ মাসুদ আহমেদ, তরুণ কান্তি দাস ও সুমন কুন্ডু।

প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে চীনের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন এবং চীনের কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়াও রোহিঙ্গা ইস্যুসহ সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন তারা।

এর আগে গত ২২ মে এবং জুলাই মাসে আওয়ামী লীগের প্রতিনিধি দল চীন সফরে গিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com