বুধবার, ১০:৪৭ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

উত্তর চীনে প্রবল তুষারপাত, মঙ্গোলিয়ায় মৃত আট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ৯৯ বার পঠিত

প্রবল তুষারপাতে বিপর্যস্ত চীনের হেলিয়ংজিয়াং প্রদেশ। মঙ্গোলিয়ায় তুষারপাতের ফলে মৃত আট পশুপালক।

হেলিয়ংজিয়াংয়ের রাজধানী শহর হারবিনে প্রাথমিক স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। বহু ট্রেন ও প্লেন বাতিল করা হয়েছে। প্রায় সব প্রধান সড়ক বন্ধ। এই প্রদেশের বিশাল এলাকা বরফের তলায় চলে গেছে।

প্রশাসনের পক্ষ থেকে মানুষকে বলা হয়েছে, তারা যেন জরুরি কারণ ছাড়া বাইরে না আসেন বা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা না করেন।

হারবিন বিপর্যস্ত
হারবিনে ৫০ লাখের মতো মানুষ বসবাস করেন। টিভি ফুটেজে দেখা গেছে, সেই শহরে ট্রাক ও গাড়ির বিশাল লাইন রয়েছে।

বহু বিমান ও কয়েক শ’ ট্রেন বাতিল করা হয়েছে। সংবাদপত্র চায়না ডেইলি-র রিপোর্ট বলছে, ২৪ হাজার মানুষ রাস্তা থেকে বরফ পরিষ্কার করার কাজ করছেন।

জিয়ামুসি শহরে একটি জিমের একটা অংশ ভেঙে পড়ে। সেখানে তিনজন আটকে পড়েছেন। তবে অতিরিক্ত বরফ পড়ার জন্য নাকি অন্য কোনো কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট হয়নি।

জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে না বেরনোর পরামর্শ দেয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে না বেরনোর পরামর্শ দেয়া হয়েছে।

মঙ্গোলিয়ায় মৃত আট
মঙ্গোলিয়াতেও প্রবল বরফ পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ছয়জন নারী, একজন পুরুষ ও একটি ১২ বছর বয়সী বাচ্চা মারা গেছে। তারা তাদের পশুর সন্ধানে বাইরে গিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com