শনিবার, ০২:৪১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বিলবোর্ডে বাসের ধাক্কা, নিহত ৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২২৬ বার পঠিত
ময়মনসিংহ নগরীতে বিলবোর্ডের খুঁটির সঙ্গে বাসের ধাক্কায় নিহত হয়েছেন অন্তত চারজন। এতে আরও ৪০ জন আহত হয়েছেন।সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‌‘ঢাকা থেকে ছেড়ে আসা শেরপুরগামী ফায়াজ ট্রাভেলসের যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের দিকে আসছিল। শিকারিকান্দা এলাকায় ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি বিলবোর্ডে ধাক্কা দেয়। এ সময় বিলবোর্ড ভেঙে বাসের ওপরে পড়ে। এতে ঘটনাস্থলে বাসের চালকসহ চারজনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।’ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ পর্যন্ত আহত অবস্থায় হাসপাতালে এসেছেন ৪০ জন। বাসচালকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com