শুক্রবার, ১২:৩৩ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারে ইইউর উদ্বেগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৩০ বার পঠিত

বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। একইসাথে তিনি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

রোববার (৫ নভেম্বর) সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বোরেল এ আহ্বান জানান।

জোসেফ বোরেল লিখেছেন, বাংলাদেশে আট হাজারের বেশি বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার করায় উদ্বিগ্ন। সব ক্ষেত্রেই ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উৎসাহিত করি। অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য শান্তিপূর্ণ উপায় খুঁজে বের করা গুরুত্বপূর্ণ, যা গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার জন্য সহায়ক হবে।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতার পরিপ্রেক্ষিতে দলটির প্রায় ৮ হাজার নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com