বুধবার, ০৭:০২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিএনপি নেতা দুদুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে তাকে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার তার বোনের বাসা থেকে তুলে নিয়ে গেছে। দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খোকন।

তিনি জানান, দুদুর ভাগ্নে ব্যবসায়ী হাসনাত আশরাফ রবিনকেও তুলে নিয়ে গেছে ডিবি পুলিশ।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে গত ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। তবে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সাথে দলটির কর্মীদের সংঘর্ষ হয়। এতে এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হন। পরে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যায়।

এর পর থেকে একে একে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র নেতা মির্জা আব্বাস ও মোয়াজ্জেম হোসেন আলাল, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রায় ১৫ জন শীর্ষ নেতাকে গ্রেফতার করে ডিবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com