বুধবার, ০৬:১০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বগুড়ায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১২৭ বার পঠিত

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন সকালে নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করে মিছিল, পিকেটিং ও সমাবেশ করেছে। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে পুলিশের গুলিতে মাহবুবর রহমান ওরফে মাহবুব নামে এক বিএনপি নেতা আহত হন।

রোববার সকাল সোয়া ৮টার দিকে বগুড়া শহরতলী এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কের তেলিপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পুলিশ পাহারায় কিছু যানবাহন পার করার সময় পেছন থেকে কয়েকটি ট্রাক ও কাভার্ডভ্যানের গ্লাস ভাঙচুর করে অবরোধকারীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও টিয়ার শেল ছুড়লে অবরোধকারীরা পাল্টা জবাব দেয়। এক পর্যায়ে পুলিশ গুলি করলে স্থানীয় বিএনপি নেতা মাহবুবর রহমান ওরফে মাহবুব পায়ে গুলিবিদ্ধ হন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, ‘তেলিপুকুরে অবরোধকারীদের টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

মহাসড়ক অবরোধ করে জামায়াতের বিক্ষোভ
দেশব্যাপী ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিন সকালে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে জামায়াতে ইসলামী। সংগঠনের বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী সকাল ৬টা থেকে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধের সমর্থনে পিকেটিং করেছে।

এছাড়াও শহরের চারমাথা, তিনমাথা এবং সাবগ্রাম এলাকায় অবরোধের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অবস্থান নিয়ে পিকেটিং করছে।

জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল অবিলম্বে জনগণের দাবি মেনে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com