শনিবার, ০২:৪৪ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দেশে কি আদৌ কোনো সরকার আছে, প্রশ্ন জামায়াত আমিরের আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যুদ্ধ যখন অনিবার্য, মেজর মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন-জহির উদ্দিন স্বপন তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন  যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না…… জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন নজরুলের মতো বিরল প্রতিভা শত বছরেও জন্ম নেয় না: জহির উদ্দিন স্বপন 

রাজধানীতে তিন বাসে আগুন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে। খবর পেয়ে বাসে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রোজিনা আক্তার প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ।

এর আগে বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিন গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে আগুন দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিন ঢাকায় দুটি বাসসহ সারা দেশে অন্তত ১২টি গাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া যায়।

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী, প্রথম দফার তিন দিনের অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৩০টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এরপর আজ আরও তিনটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেল।

গত বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের অবরোধে সারা দেশে ৩১টি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৮টি বাস, চারটি কাভার্ড ভ্যান; পাঁচটি ট্রাক, একটি কার ও তিনটি মোটরসাইকেল রয়েছে। কয়েকটি স্থাপনাতেও আগুন দেওয়া হয়।

এ ছাড়া তিন দিনের অবরোধসহ গত ছয় দিনের (২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর) সহিংসতায় পুলিশের একজন সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন দিনের অবরোধে মারা গেছেন চারজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com