শুক্রবার, ০৪:৫৬ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজায় হামলা করতে যেয়ে আহত ২৬০ ইসরাইলি সেনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১৩৯ বার পঠিত

গাজা উপত্যকায় স্থল অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ২৬০ জন আহত ইসরাইলি সেনা সদস্যকে সরিয়ে নেয়া হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে।

শনিবার আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ৬৬৯ ইউনিট ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে আহত সেনা সদস্যের উদ্ধার ও চিকৎসা করছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এখনো পর্যন্ত ১৫০টি স্থল ও উদ্ধার অভিযান চালিয়েছে এবং ২৬০ জন আহত সেনা সদস্যকে (ইসরাইল) হাসপাতালে সরিয়ে নিয়েছে।

এদিকে প্রায় এক সপ্তাহ আগে গাজা উপত্যকায় ইসরাইলি স্থল হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৫ সেনা সদস্যের নিহত হওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

এ সংঘর্ষে এখন পর্যন্ত ১০ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ হাজার ২২৭ জন ফিলিস্তিনি এবং ১ হাজার ৫৩৮ জনেরও বেশি ইসরাইলি রয়েছে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
সূত্র : আনাদোলু

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com