বুধবার, ১০:০৪ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

এবার অ্যাম্বুলেন্স বহরে ইসরাইলের হামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ১১৪ বার পঠিত

গাজা উপত্যকায় এবার অ্যাম্বুলেন্স বহরে হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবারের এই হামলায় অন্তত ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরাইল এর আগে হাসপাতাল, উদ্বাস্তু শিবির এবং স্কুলেও হামলা চালিয়েছিল।

ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি শুক্রবার এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বিকেল ৪.০৫ [১৪:০৫ জিএমটি]-এ আস-শিফা হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স বহর রওনা হয়। এতে সমন্বয়ের দায়িত্ব পালন করে গাজার ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়।

এতে আরো বলা হয়, বহরটি মিসরে যাওয়ার জন্য রাফাহ সীমান্ত ক্রসিংয়ের দিকে চাচ্ছিল। বহরে থাকা পাঁচটি অ্যাম্বুলেন্সের চারটি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের, একটি ছিল রেড ক্রিসেন্টের।

বহরটি আল-রাশিদ উপকূলীয় রাস্তা দিয়ে চার কিলোমিটার যাওয়ার পর বোমা বিধ্বস্ত রাস্তা দিয়ে এগুনো অসম্ভব দেখতে পায়।

ফলে গাড়িগুলো আস-শিফা হাসপাতালে ফিরতে থাকে। গাড়িগুলো যখন হাসপাতালের প্রায় এক কিলোমিটারের মধ্যে চলে এসেছিল, তখন বহরের প্রথম অ্যাম্বুলেন্সটির ওপর সরাসরি হামলা চালানো হয়। এটি ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্স।

অপর গাড়িগুলো হাসপাতালের দিকে চলতে থাকে। প্রথম অ্যাম্বুলেন্সটি আস-শিফা হাসপাতালের কাছাকাছি যেতেই সামনের গাড়ির ওপর হামলা চালানো হয়।

এতে বলা হয়, হামলায় ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com