যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বৃহস্পতিবার সকাল ১১টার দিকে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তারা বৈঠক করেন।
কূটনৈতিক একাধিক সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বৈঠকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানায়নি।
কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, পররাষ্ট্রসচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের আলোচনায় দুই দেশের সম্পর্কের নানা বিষয় উঠে এসেছে। এর মধ্যে সমসাময়িক বিষয় হিসেবে বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনের বিষয়টি সংগত কারণেই তাঁদের আলোচনায় আসার কথা। প্রথম আলো
বৈঠক শেষে পদ্মা থেকে বেরিয়ে পড়েন পিটার। তবে কথা বলেননি গণমাধ্যমের সঙ্গে। পদ্মার বাইরে অপেক্ষমান কিছু গণমাধ্যমকর্মী আশা করছিলেন অন্তত পররাষ্ট্রসচিব বৈঠক নিয়ে কথা বলবেন। কিন্তু একই ভেন্যুতে অন্য পোগ্রাম থাকায় সচিবকে আর পায়নি গণমাধ্যম।
একই দিন বেলা আড়াইটায় শ্রীলঙ্কাকে মেডিকেল সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সেখানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ছাড়াও পররাষ্ট্রসচিব উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের থেকে কোনো প্রশ্ন নেওয়া হয়নি। অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত স্থান ত্যাগ করেন পররাষ্ট্রসচিব। ঢাকা পোস্ট