শনিবার, ০৬:১৩ পূর্বাহ্ন, ১৪ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে গরু চুরির অভিযোগে তিনজন আটক, বসতঘর ও গোয়ালঘরে আগুন শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ইসরাইলি রাষ্ট্রদূত বহিষ্কার, অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করল বাহরাইন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং তেল আবিবের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বাহরাইন। দেশটির পার্লামেন্ট বৃহস্পতিবার এ কথা ঘোষণা করে।

বাহরাইনি পার্লামেন্ট ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয় যে ইসরাইলি রাষ্ট্রদূত বাহরাইন ত্যাগ করেছেন এবং ইসরাইল থেকে বাহরাইনি রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া ইসরাইলের সাথে সকল অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়, ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি বাহরাইনের অটল ও ঐতিহাসিক সমর্থনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বাহরাইন ২০২০ সালে ওই সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে আব্রাহাম অ্যাকর্ডের আলোকে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করে।

গাজার জাবালিয়া শিবিরে চলতি সপ্তাহে ইসরাইলি হামলায় নিহত ১৯৫ : হামাস
গাজার হামাস সরকার বৃহস্পতিবার বলেছে, চলতি সপ্তাহে ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ায় ইসরাইলি হামলায় ১৯৫ জন নিহত হয়েছে।

মঙ্গল ও বুধবারের হামলার কথা উল্লেখ করে- হামাসের সরকারি প্রেস অফিস এক বিবৃতিতে বলেছে,‘জাবালিয়ায় প্রথম এবং দ্বিতীয় গণহত্যার শিকার ১,০০০ ছাড়িয়ে গেছে।’

এতে আরো বলা হয়, ‘আমরা ১৯৫ জন শহীদ, ১২০ জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিখোঁজ এবং ৭৭৭ জন আহতের তথ্য রেকর্ড করেছি।’

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com