বুধবার, ০৬:৪২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১০৫ বার পঠিত

বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি সাধারণ এবং বিশেষ নামে দুটি প্যাকেজ ঘোষণা করেন। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সাধারণ প্যাকেজের আওতায় হজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা, গত বছরে থেকে যা ১২ হাজার ৪৫০ টাকা কম। বিশেষ প্যাকেজে আওতায় খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন ১০ হাজার ৯৮ জন।

সাধারণ প্যাকেজের খরচ এবং যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে

বিমান ভাড়া: ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা
মক্কায় আবাসন: প্রতি কক্ষে সর্বোচ্চ ৬ জন
মদিনায় আবাসন: প্রতি কক্ষে সর্বোচ্চ ৪ জন
মিনা-আরফাহ-মুজদালিফায় আবাসন: তাঁবু

বিশেষ প্যাকেজের খরচ এবং যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে

বিমান ভাড়া: ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা
মক্কায় আবাসন: হারাম শরিফের কাছাকাছি উন্নতমানের হোটেলে ২ ও ৩ সিটের রুম
মদিনায় আবাসন: মারকাজিয়া এলাকায় ২ ও ৩ সিটের রুম
মিনা-আরফাহ-মুজদালিফায় আবাসন: তাঁবু
খাবার: বুফে

হজ উপলক্ষে ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে ১ মার্চ ২০২৪ থেকে এবং হজ ফ্লাইট শুরু হবে ৯ মে থেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com