বুধবার, ০৯:০৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল জর্ডান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১১৩ বার পঠিত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে প্রথমবারের মতো সরাসরি পদক্ষেপ নিয়েছে জর্ডান। বুধবার (১ নভেম্বর) তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। খবর আনাদোলু।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে তারা গাজায় ইসরায়েলের হামলাকে প্রত্যাখ্যান করে এর নিন্দা জানিয়েছে। আম্মানের এই সিদ্ধান্ত ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তেল আবিব গাজায় সহিংসতা বন্ধ করার পরই ফের জর্ডান সেখানে রাষ্ট্রদূত পাঠাবে। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, নিরাপত্তা ঝুঁকির কারণে দুই সপ্তাহ আগে জর্ডান ত্যাগ করা ইসরায়েলি রাষ্ট্রদূতকে এই মুহূর্তে আর আম্মানে ফিরতে দেওয়া হবে না। ১৯৯৪ সালে ইসরায়েল ও জর্ডানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছিল।

গাজায় চলমান ইসরায়েলি সহিংসতা সম্পর্কে আয়মান সাফাদি বলেন, এই আগ্রাসন গাজার নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করছে। এ হামলার ফলে সেখানে অভূতপূর্ব মানবিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুরো অঞ্চলে এ সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তা এখন হুমকির মুখে পড়ে গেছে।

jordan israel relationsইসরায়েল ও জর্ডানের পতাকা

গত শুক্রবার (২৭ অক্টোবর) গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। ২২টি আরব দেশের পক্ষে এ প্রস্তাব উত্থাপন করেছিল জর্ডান। প্রস্তাবটি ১২০-১৪ ভোটে সাধারণ পরিষদের অধিবেশনে পাস হয়।

তবে নিরাপত্তা পরিষদে এই সংঘাত বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। মূলত রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিরোধিতা ও পাল্টাপাল্টি ভেটোর কারণে এখন পর্যন্ত নিরাপত্তা পরিষদে এ বিষয়ক কোনো প্রস্তাব পাস করা যায়নি।

এদিকে গাজায় অব্যাহত হামলা চালানোর প্রতিবাদে দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, বলিভিয়া গাজা উপত্যকায় সংঘটিত আক্রমণাত্মক ও অগ্রহণযোগ্য ইসরায়েলি সামরিক আক্রমণের তীব্র নিন্দা করছে এবং ইসরায়েলি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com