বুধবার, ০৯:৫৯ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

ছেলেকে চিরনিদ্রায় শায়িত করলেন মাওলানা তারিক জামিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

পাকিস্তানের প্রখ্যাত আলেম ও দাঈ মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিলের জানাজা সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) তার পৈতৃক শহর তালামবাতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে দাফন করা হয়। মাওলানা তারিক জামিল নিজেই তার ছেলের জানাযার নামাজের ইমামতি এবং দাফন সম্মন্ন করেন।

গত রোববার (২৯ অক্টোবর) তার মৃত্যুর খবর জানা যায়। আসিম জামিল নিরাপত্তাকর্মীর বন্ধুক দিয়ে নিজেই নিজের বুকে গুলি চালিয়েছিলেন।

মুলতানের আঞ্চলিক পুলিশ অফিসার (আরপিও) ক্যাপ্টেন (অব:) সোহেল চৌধুরী জানান, তারা একটি সিসিটিভির ফুটেজ দেখেছেন। এতে দেখা গেছে, আসিম জামিল নিরাপত্তাকর্মীর বন্ধুক দিয়ে নিজেই নিজের বুকে গুলি চালিয়েছিলেন।

asim jamil janazaআসিম জামিলের জানাযা

মাওলানা তারিক জামিলের বড় ছেলে ও আসিম জামিলের বড় ভাই ইউসুফ জামিল বলেছেন, ছোট বেলা থেকেই আসিম জামিল হতাশায় ভুগতেন। গত ছয় মাসে এর পরিমাণ বেড়ে যায়। এ জন্য তিনি ইলেকট্রোকনভালসিভ থেরাপি (ইসিটি) নিচ্ছিলেন।

তিনি আরও বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গত কয়েক বছর ধরে আসিম ওষুধ গ্রহণ করছিলেন।

ছেলের মৃত্যুতে বেদনা ভরা কণ্ঠে জানাজার নামাজের আগ মুহূর্তে মাওলানা তারিক জামিল বলেন, তরুণ ছেলে হারানোর বেদনা শুধু কাছের লোকেরাই বুঝতে পারে। আমাদের এই ক্ষত দ্রুত সারবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com