বুধবার, ০৯:১২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

বুকে গুলি, মাওলানা তারিক জামিলের ছেলে নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

সুপ্রসিদ্ধ পাকিস্তানি আলেম ও বিশ্বখ্যাত ইসলামী স্কলার মাওলানা তারিক জামিলের ছেলে আসেম জামিল নিহত হয়েছেন। দেশটির পুলিশ বলছে, আসেম জামিলের বুকে গুলির জখম রয়েছে।

স্থানীয় সময় রোববার গভীর রাতে পাকিস্তানি একাধিক সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সোহেল চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। খুব শিগগির-ই এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এ বিষয়ে মাওলানা তারিক জামিল বলেছেন, ‘আমার ছেলে আসেম জামিলের ইন্তেকাল হয়েছে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘আসেম আজ তালাম্বায় মারা গেছেন। আকস্মিক এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।’

বিখ্যাত এই আলেম আরো বলেন, ‘এই শোকে আপনাদের সকলের দোয়ায় আমাদেরকে মনে রাখার অনুরোধ করছি।’

আসেম জামিলের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট ব্যক্তিরা। সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, মাওলানা তারিক জামিলের ছেলের মৃত্যুতে গভীর শোক এবং তিনি ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

মুসলিম লিগ (এন) সভাপতি আরো বলেন, ‘এই শোকে আমরাও আপনাদের সাথে শোকাহত। আসলে এটি ‘অহস্য’ এক শোক।’

‘আমাদের দোয়া ও সহমর্মিতা মাওলানা তারিক জামিলের সাথে রয়েছে। আল্লাহ তায়ালা মরহুমকে তাঁর রহমতপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ সম্মান দান করেন এবং পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন।’ যোগ করেন শাহবাজ শরিফ।

এদিকে, আসেম জামিলের নিহতের খবরের পরপরই পুলিশ বলেছিল, মাওলানা তারিক জামিলের ছেলে আত্মহত্যা করেছেন।

সূত্র জানায়, আসেম জামিল একজন মানসিক রোগী ছিলেন এবং বহু বছর ধরে ওষুধ খাচ্ছিলেন।

তবে পুলিশের সর্বশেষ বক্তব্য হচ্ছে- প্রমাণ এবং ফরেনসিক রিপোর্টের আলোকে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

সূত্র : জিও নিউজ ও ডেইলি জংগ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com