বুধবার, ০৩:১৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

কাকরাইলে দুই বাসে আগুন, ‘গুলিবিদ্ধ’ একজনকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১১৭ বার পঠিত

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ভেতরে পার্কিং থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে।

একই স্পটে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তবে সেখানে থাকা বিএনপি নেতাকর্মীরা গুলিবিদ্ধ ব্যক্তি শ্রমিক দলের কর্মী বলে জানিয়েছেন।

এর আগে বিএনপির মহাসমাবেশ ঘিরে কাকরাইলে অবস্থানরত নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষের ঘটনা ঘটে। হোটেল কন্টিনেন্টাল থেকে আওয়ামী লীগের একটি মিছিল প্রধান বিচারপতির বাসভবনের সামনে এলে সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশ-আওয়ামী লীগ ও বিএনপির ত্রিমুখী সংঘর্ষের একপর্যায়ে পুরো কাকরাইল, মৎস্যভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের মুহুর্মুহু বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে। এতে কয়েকজন সাংবাদিকসহ বিএনপি নেতাকর্মীরা আহত হন বলে জানা গেছে।

একই সময়ে মিন্টো রোড থেকে আওয়ামী লীগের আরও মিছিল কাকরাইলের দিকে আসতে দেখা গেছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এরই মধ্যে পাঁচ গাড়ি বিজিবি সদস্যদের নয়াপল্টনে ঢুকতে দেখা গেছে। এছাড়া একের পর এক পুলিশের গাড়িও নয়াপল্টনের দিকে আসছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com