শুক্রবার, ০৪:১২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

আরামবাগে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

আজ মতিঝিল শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। পুলিশের পক্ষ থেকে কোনো অনুমতি পায়নি দলটি। এজন্য আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছে হাজার হাজার জামায়াত নেতা-কর্মী।

জানা গেছে, শাপলা চত্বর এলাকায় মহাসমাবেশ করতে ইতোমধ্যে আরামবাগ এলাকায় ব্যারিকেড সামনে স্লোগান দিয়ে যাচ্ছেন জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। ওই এলাকাজুড়ে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি।

এদিকে দেখা গেছে, আরামবাগ মোড়ে পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ছেয়ে গেছে।

জামায়াতের অবস্থান নিয়ে মতিঝিলে কথা বলেছেন পুলিশের সিটিটিসি প্রধান আসাদুজ্জামান। তিনি বলেন, জামায়াতকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি, তারপরও সমাবেশের চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল বলেন, শাপলা চত্বরে জামায়াতের মহাসমাবেশ সফল করতে আমরা যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি।

নূরুল ইসলাম বুলবুল বলেন, আগামীকাল রাজধানীর শাপলা চত্বরে, বেলা ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত শান্তিপূর্ণ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইতোমধ্যে আমরা মহাসমাবেশ বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছি। জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠায় শান্তিপূর্ণ মহাসমাবেশে রাজধানীর সকল শ্রেণি, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে নগরবাসীকে দলে দলে যোগদানের জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আশা করছি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি একটি ঐতিহাসিক মহাসমাবেশে পরিণত হবে ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com