মঙ্গলবার, ০৬:৫০ অপরাহ্ন, ৩১ মার্চ ২০২৬, ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

এস এম রুহুল আমিন, গৌরনদী 
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১০৩ বার পঠিত
ঢাকা-বরিশাল মহাসড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত । ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর নামক স্থানে ২৬মে অক্টোবর (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে ১১ টার সময় অজ্ঞাতনামা একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মোঃ সেলিম হাওলাদার (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহাতের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার উত্তর সিহিপাশা গ্রামে।
নিহতের বাবার নাম আব্দুর রহমান হাওলাদার। নিহতের পরিবার ও রাজৈর থানা হাইওয়ে পুলিশের সূত্র থেকে জানা যায় গতরাত আনুমানিক সাড়ে ১১ টার সময় টাঙ্গাইল থেকে বরিশাল আসার পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে পরিবারকে খবর দেওয়া হলে পরিবারের লোকজন গিয়ে নিহতের লাশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com