বুধবার, ০২:২১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

২৮ অক্টোবর : ঢাকার প্রবেশমুখে থাকবে র‌্যাবের চেকপোস্ট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পঠিত

আগামী ২৮ অক্টোবর রাজনৈতিক দলগুলোর সমাবেশকে কেন্দ্র করে ঢাকা শহরের প্রবেশমুখগুলোতে চেকপোস্ট বসাবে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যাতে নাশকতার জন্য আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক দ্রব্য নিয়ে কেউ সমাবেশে প্রবেশ করতে না পারে। একইভাবে গুরুত্বপূর্ণ স্থানেও বসবে চেকপোস্ট বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদর দফরের পরিচালক (আইন ও গণমাধ্যম শাখা) কমান্ডার খন্দকার আল মঈন।

বুধবার (২৫ অক্টোবর) রাজধানীর কারওয়ানবাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কমান্ডার মঈন বলেন, স্বার্থান্বেষী কিছু গোষ্ঠীর রাষ্ট্রবিরোধী, নাশকতার চেষ্টা ব্যর্থ করতে আমাদের গোয়েন্দা দল কাজ করছে।

নিয়মিত মনিটরিং কার্যক্রম চলছে এবং ২৮ অক্টোবরকে সামনে রেখে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও মোড়ে বেশ কয়েকটি চেকপোস্ট স্থাপন করা হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

তিনি বলেন, সাইবার নজরদারিও জোরদার করা হয়েছে।

খন্দকার মঈন আরো বলেন, ‘আমরা মনে করি র‌্যাবের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আমরা আমাদের দায়িত্ব পালন করবো।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com