বুধবার, ০৫:৪৫ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পদ্মায় ইলিশ শিকারের দায়ে ৪ জেলের কারাদণ্ড ও ১২ জনকে জরিমানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৯৩ বার পঠিত

নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে চারজন জেলেকে ১৫ দিনের কারাদণ্ড ও ১২ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত সদর উপজেলার ধাওয়াপাড়া, জৌকুড়া, উড়াকান্দা ও গোদার বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারা ও মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৩ ও ৫ ধারায় চারজন জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ জন জেলেকে ১৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা মৎস্য অফিসার মশিউর রহমান, রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোস্তফা আল রাজীব ও মৎস্য সম্প্রসারণ অফিসার জনাব মোস্তফা কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com