রবিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শিবগঞ্জে নিজ শয়ন ঘরে খুন নারী আনসার সদস্য

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জে পূজামণ্ডপে দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরে নিজ শয়ন ঘরে খুন হয়েছেন আশা রানী মোহন্ত (২৮) নামের এক আনসার-ভিডিপি সদস্য।

সোমবার দিবাগত রাতে তিনি খুন হন বলে নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ।

আশা রানী শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার মুদি দোকানদার ভোজন কুমার মোহন্তের স্ত্রী।

আশা রানীর শাশুড়ি সুপ্রীতি রানী মোহন্ত জানান, তার ছেলের বউ আশা বানাইল উত্তরপাড়া সার্বজনীন দুর্গামন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। সোমবার রাত ১১টার দিকে পূজামণ্ডপ থেকে তিনি বাড়িতে ফিরেন। এ সময় তিনি (সুপ্রীতি রানী) মণ্ডপে ছিলেন এবং ছেলে নিজের মুদি দোকানে ছিলেন। রাত ১২টার দিকে বাড়িতে গিয়ে সোফার ওপরে আশা রানীকে পড়ে থাকতে দেখেন সুপ্রীতি রানী। খবর পেয়ে ছেলে ভোজন এসে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, লাশের মুখে ও গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি জিন্সের প্যান্ট ও কামিজ পরা ছিলেন। কানের একটি দুল সোফার নিচে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে আশা রানী একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে গেছে।

শিবগঞ্জ থানার ওসি আবদুর রউফ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com