শুক্রবার, ০৭:৫১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১২৪ বার পঠিত

ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির-আবদুল্লাহিয়ান বলেছেন যে তারা যদি গাজায় হামলা বন্ধ না করে তবে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তিনি বলেন, ইসরাইলকে সামরিক সহায়তা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রও ‘দোষী।’
তার বক্তব্যের কয়েক ঘণ্টা পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার জনগণ তাদের জীবন রক্ষার লড়াইয়ে নিয়োজিত এবং হামাসের বিরুদ্ধে যুদ্ধ হলো ‘বাঁচা-মরার’ লড়াই।

চলমান সঙ্ঘাতে ইরান গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহ উভয়কেই সমর্থন করছে।

গত দুই সপ্তাহ ধরে গাজায় ইসরাইলি হামলায় ৪,৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এবং তার প্রক্সি ইসরাইলকে আমরা হুঁশিয়ার করে দিচ্ছি যে যদি তারা এখনই গাজায় মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা বন্ধ না করে, তবে এখন যেকোনো কিছু ঘটা সম্ভব এবং অঞ্চলটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তিনি বলেন, আর যারা যুদ্ধের কথা বলছে তাদের জন্য এর ফলাফল হবে ‘ভয়াবহ, তিক্ত’ এবং ‘সুদূরপ্রসারী প্রত্যাঘাতমূলক।’

তিনি বলেন, ইসরাইলের প্রতি মার্কিন সামরিক সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, এটা হলো গাজায় চলমান সঙ্ঘাতে ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরাইলের পরিচালিত ছায়াযুদ্ধের’ প্রমাণ।

শীর্ষ মার্কিন কর্মকর্তারাও সঙ্ঘাত ছড়িয়ে পড়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এর ফলে মার্কিন সৈন্য ও নাগরিকদের ওপর ‘ব্যাপক হামলা’ হতে পারে।

সূত্র : বিবিসি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com