বুধবার, ০৪:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

পশ্চিম তীরের মসজিদ গুঁড়িয়ে দিলো ইসরাইল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৯৪ বার পঠিত

অধিকৃত পশ্চিম তীরের একটি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল। এই হামলার সময় অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে বলে ফিলিস্তিনি চিকিৎসকেরা জানিয়েছেন।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, জেনিন উদ্বাস্তু শিবিরে অবস্থিত আল-আনসার মসজিদটিতে আঘাত হানা হয়েছে। এ সময় হামাস ও ইসলামি জিহাদের বেশ কয়েকজন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছৈ। তারা আক্রমণ করার জন্য কমান্ড সেন্টার হিসেবে ভবনটিকে ব্যবহার করছিল।

ফুটেজ এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, ইসরাইলি হামলায় মসজিদটির ব্যাপক ক্ষতি হয়েছে।
তবে হতাহত সম্পর্কে পরস্পরবিরোধী খবর পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনি চিকিৎসকেরা বলছেন, হামলায় অন্তত এক ব্যক্তি নিহত হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

অধিকৃত পশ্চিম তীর থেকে আল জাজিরার সারা খাইরাত সৌদ বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যে জেনিন উদ্বাস্তু শিবিরের বাসিন্দারা একটি যুদ্ধবিমান দেখেছে। তারা পশ্চিম তীরে বিমান হামলা হতে দেখে আশ্চর্য হয়েছে।

সাম্প্রতিক সময়ে এর আগেও পশ্চিম তীরে বিমান হামলা হয়েছে।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com