বুধবার, ০৪:০৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

‘উপহাস করা পোস্ট’ না সরানোয় ট্রাম্পকে জরিমানা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পঠিত
আদালতের নির্দেশ অমান্য করায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৫ হাজার ডলার জরিমানা করেছেন নিউ ইয়র্কের আদালত। বিচারক বলেছেন, প্রাক্তন প্রেসিডেন্ট আদালতের একজন ক্লার্ককে উপহাস করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন। আদালত ওই পোস্ট মুছে ফেলতে নির্দেশ দিলেও তিনি তা করেননি।

আজ শনিবার বিবিসির খবরে বলা হয়েছে, এ মাসের শুরুতে আদালতের একজন ক্লার্ককে উপহাস করে সামাজিক যোগাযোগের একটি মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প।

তখন ট্রাম্পকে অসত্য এবং অপমানজনক পোস্টটি সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল। ট্রাম্পকে সতর্কবার্তা দিয়ে বিচারক বলেছিলেন, আদেশ অমান্য করলে কারাদণ্ড ভোগ করতে হতে পারে।গতকাল শুক্রবার জরিমানার রায়ে নিউ ইয়র্ক আদালতের বিচারক বলেন, ‘পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মুছে ফেলা হলেও তাঁর (ট্রাম্প) ওয়েবসাইটে রয়ে গেছে। আমি এখন আসামির কাছে ব্যাখ্যা চাইবো যে, কেন গুরুতর নিষেধাজ্ঞা সত্বেও তিনি পোস্টটি সরালেন না।

ট্রাম্পের পক্ষে আদালতে ক্ষমা চেয়েছেন আইনজীবী ক্রিস্টোফার কিস। আদালতকে তিনি বলেন, ‘অজান্তে এই ভুল হয়েছে। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে ফেলা হয়েছে। কিন্তু ওয়েবসাইট থেকে সরাতে ভুলে গিয়েছিল কর্মীরা।

’ এরপর বিচারক ট্রাম্পকে জরিমানার আদেশ দেন।নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ-এ সম্প্রতি আদালতের ক্লার্ক গ্রিনফিল্ডের সঙ্গে ডেমোক্র্যাট নেতা চাক শুমারের একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। সেখানে লেখেন, গ্রিনফিল্ড চাকের বান্ধবী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com