বৃহস্পতিবার, ০৮:৫৬ পূর্বাহ্ন, ১৯ মার্চ ২০২৬, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

হজ পালন করতে গিয়ে বাংলাদেশীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৯৪ বার পঠিত

মক্কায় পবিত্র হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ১১ জুন মোঃ জাহাঙ্গীর কবির (৫৯) নামের ওই হজযাত্রী মক্কায় মারা যান। তার মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

জাহাঙ্গীর কবির চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,এবারের হজ মৌসুমে তিনিই প্রথম বাংলাদেশী, যিনি সৌদি আরবে গিয়ে মারা গেলেন। জাহাঙ্গীর কবিরের পাসপোর্ট নম্বর ‘A 01012228’।

উল্লেখ্য, গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। গতকাল রোববার পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজ করতে সৌদি আরবে গেছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ পালিত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com