বুধবার, ১১:১৩ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ডেঙ্গুতে আরো ১২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৫৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১০৪ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৬ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এই সময়ে নতুন করে আরো ১ হাজার ৫৫৮ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৫১ হাজার ১০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে রাজধানীতে ৯৪ হাজার ৬১৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন। মৃত ১ হাজার ২২৬ জনের মধ্যে নারী ৬৯৯ জন এবং পুরুষ ৫২৭ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৫৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২৪ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৩৪ জন।

নতুন ১ হাজার ৫৫৮ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৮ হাজার ৩ জন।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩৫৮জন এবং ঢাকার বাইরে ৫ হাজার ৬৪৫ জন।

চলতি বছরের এ পর্যন্ত ২ লাখ ৫১ হাজার ১০১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তি রোগীর মধ্যে পুরুষ আক্রান্ত ১ লাখ ৫১ হাজার ২১৭ জন এবং নারী ৯৯ হাজার ৮৮৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪১ হাজার ৮৭২ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com