বৃহস্পতিবার, ০১:৩২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

নিষেধাজ্ঞা চলাকালে বরগুনায় ঋণের কিস্তি আদায় বন্ধের নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৪৩ বার পঠিত
বরগুনার তালতলীসহ উপকূলে ইলিশ মাছের ভরা প্রজনন মৌসুম শুরু হয়েছে। গত ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত মাছ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞার ২২ দিনে বিভিন্ন এনজিওর ঋণের কিস্তির টাকা আদায় বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা একটি চিঠি জারি করেছেন।
ওই চিঠিতে বলা হয়, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ শিকার, আহরণ, পরিবহন, নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে অভিযান কার্যক্রম চলমান। এ সময়ে নদী বা সাগরে জেলেরা মাছ শিকারে যেতে পারবেন না। ফলে তাদের আয় রোজগার বন্ধ হয়ে আছে। এজন্য জেলেদের পরিবারের খরচের পরে ঋণের কিস্তি পরিশোধ করা কষ্টকর। তাই এ সময়ে ঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে উপজেলায় যে কয়টি এনজিও আছে তাদের এ বিষয়ে পত্র জারি করতে বলা হয়েছে।এ বিষয়ে ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, ২২ দিন জেলেদের আয়-রোজগার বন্ধ আছে। জেলা প্রশাসকের নির্দেশে এই সময়ে যাতে কোনো এনজিও
ঋণের কিস্তি আদায় করতে না যায় সেজন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com