বৃহস্পতিবার, ০২:৪৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

বরিশালে নিষেধাজ্ঞার সাত দিনে ২১৯ জেলের কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৪৮ বার পঠিত
প্রজনন মৌসুমে ইলিশ আহরণ, বিক্রি এবং পরিবহনে মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা বাস্তবায়নে দক্ষিণাঞ্চলের নদ-নদীতে অভিযান চলছে। অভিযানের গত সাত দিনে বরিশাল বিভাগের ছয় জেলায় ২৪১টি মামলায় ২১৯ লেজেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানা করা হয়েছে দুই লাখ ২১ হাজার একশ টাকা। পাশাপাশি জব্দকৃত মালামাল নিলামে বিক্রি করে আদায় হয়েছে আরও ৪৪ হাজার একশ টাকা।মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাসির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, সবশেষ গত ২৪ ঘণ্টায় মোবাইল কোর্টের মাধ্যমে ৪৮ জেলেকে কারাদণ্ড ও ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।মৎস্য বিভাগের এই কর্মকর্তা জানান, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করে ইলিশ সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত ১১ অক্টোবর মধ্যরাত থেকে দেশের উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন কেন্দ্র ও সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন এবং বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। আগামী ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।
তিনি বলেন, নিষেধাজ্ঞার মধ্যে জেলেরা যাতে ইলিশ শিকারে না যায় সেজন্য বরিশাল বিভাগের তালিকাভুক্ত তিন লাখ সাত হাজার ৮৪১ লেকে চাল দেওয়া হচ্ছে। তারা প্রত্যেকে ২৫ কেজি করে চাল পাচ্ছে। এরই মধ্যে অধিকাংশ জেলের কাছে চাল পৌঁছে দেওয়া হয়েছে। বাকিদের মধ্যে চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের নেতৃত্বে জেলা, উপজেলা প্রশাসন, নৌ-বাহিনী, কোস্টগার্ড, পুলিশ, র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানের গত সাত দিনে বরিশাল বিভাগের নদ-নদী এবং বিভিন্ন বাজারে মোট ৭৮৬টি অভিযান পরিচালিত হয়েছে। এর পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে ২৯৫টি। এ সময় জব্দ করা হয় দুই হাজার ৫৬৪ কেজি ইলিশ এবং দুই কোটি দুই লাখ ৪২ হাজার পাঁচশত টাকা মূল্যের ৯ লাখ ২২ হাজার ৮০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ বিতরণ করা হয়েছে বিভিন্ন এতিমখান, মাদ্রাসার লিল্লাহ বোডিং এবং দুস্থদের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com