বৃহস্পতিবার, ১২:৫২ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

ঝালকাঠিতে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে ষাটোর্ধ্ব বৃদ্ধা হোসনে আরা নুরীকে কুপি হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। গতকাল বুধবার রাতে সদর উপজেলার শেখেরহাটের শিরযুগ গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নুরী শিরযুগ গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, বুধবার রাতে সিঁধ কেট ঘরে প্রবেশ করে ওই বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবেশীরা আজ সকালে হোসনে আরার ঘরে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। নুরী তাদের বসতবাড়িতে একাই থাকতেন। তাঁর দুই সন্তানের মধ্যে ছেলে মিলন চাকরির সুবাদে চট্টগ্রাম এবং মেয়ে মলি স্বামীর সঙ্গে ঝালকাঠি শহরে বসবাস করছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম জানান, চুরির উদ্দেশ্যে সিঁধ কেটে ঘরে প্রবেশের পর তাদের চিনে ফেলায় ওই বৃদ্ধাকে হত্যা করা হতে পারে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com