বুধবার, ০২:২২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

ইসরাইলি বন্দির ভিডিও প্রকাশ করল হামাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৯৮ বার পঠিত

এক সপ্তাহ কেটে গেছে হামাসের সাথে ইসরাইলের যুদ্ধের। ৭ অক্টোবর ফিলিস্তিনি ইসলামি সশস্ত্র সংগঠন হামাস একাধিক ইসরাইলিকে অপহরণ করে বন্দি বানিয়ে রাখে। সেই বন্দিদের মধ্যে থেকেই একজনের ভিডিও প্রকাশ করেছে হামাস।

২১ বছরের মিয়া স্কেম নামে এক নারীকে গত ৭ অক্টোবর অপহরণ করে হামাস। সদ্য প্রকাশিত তার ভিডিওতে দেখা যাচ্ছে, মিয়া বলছেন, তাকে কিভাবে মেডিক্যাল সহায়তা দেয়া হয়েছে। তার হাতে ছিল ব্যথা, সেই জন্য তাকে মেডিক্যাল সহায়তা দেয়া হয়েছে।

মাত্র এক মিনিটের ভিডিওটিতে দেখা গেছে মায়ার ক্ষতস্থানে একজন ব্যান্ডেজ বাঁধছেন।

তিনি বলছেন, ‘ওরা (হামাস) আমার যত্ন নিচ্ছে। সব ঠিক আছে। আমি শুধু তাদের বলছি আমাকে বাড়ি নিয়ে যাও আমার বাবা-মা-ভাইবোনের কাছে।’

করুন সুরে মিয়া বলছেন, ‘প্লিজ আমাকে এখান থেকে বের করুন।’ এ করুণ আবেদন ঘিরে ইসরাইলের সেনার তরফেও এসেছে বক্তব্য। টেলিগ্রামে শেয়ার হওয়া হামাসের ভিডিও দেখে, ওই ভিডিওক ‘মনস্তাত্ত্বিক যুদ্ধের’ অঙ্গ বলেছেন তারা।

মায়া শেম একজন ইসরাইলি-ফরাসি নাগরিক। রয়টার্স জানিয়েছে, তার পরিবার গত সপ্তাহে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে তার মেয়ের মুক্তিতে সহায়তা করার জন্য আবেদন করেছিল।
সূত্র : জেরুসালেম পোস্ট ও রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com