বুধবার, ১০:১৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সেপ্টেম্বরে ৪৫৪ দুর্ঘটনায় নিহত ৪১০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১০০ বার পঠিত
গত সেপ্টেম্বর মাসে সারাদেশে ৪৫৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৪১০ জন মারা গেছেন। একইসঙ্গে আহত হয়েছেন ৬০৯ জন। সম্প্রতি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার স্বাক্ষরিত সড়ক দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বিআরটিএ’র বিভাগীয় অফিসের মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান সংগ্রহ করা হয়েছে বলেও জানানো হয়।
এসবের মধ্যে ঢাকা বিভাগে ৮৩টি দুর্ঘটনায় ৮৩ নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৭টি দুর্ঘটনায় ৬৯ নিহত এবং ১৯৯ জন আহত হয়েছেন; রাজশাহী বিভাগে ৭৬টি দুর্ঘটনায় ৬৭ নিহত এবং ৫৬ জন আহত হয়েছেন; খুলনা বিভাগে ৬৬টি দুর্ঘটনায় ৬৬ নিহত এবং ৬২ জন আহত হয়েছেন; বরিশাল বিভাগে ৩০টি দুর্ঘটনায় ২৫ নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন; সিলেট বিভাগে ২১টি দুর্ঘটনায় ২০ নিহত এবং ৬৪ জন আহত হয়েছেন; রংপুর বিভাগে ৫৮টি দুর্ঘটনায় ৪৭ নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন এবং ময়মনসিংহ বিভাগে ৩৩টি দুর্ঘটনায় ৩৩ নিহত এবং ১০ জন আহত হয়েছেন।সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় সংগঠিত মোটরযানের মধ্যে রয়েছে মোটরকার ১৯টি, বাস ৮৪টি, পিকআপ ৩১টি, অটোরিকশা ৪১টি, ট্রাক ১৩৬টি, মোটরসাইকেল ১৫০টি, ব্যাটারিচালিত রিকশা ৫২টি, ইজিবাইক সাতটি, ট্রাক্টর সাতটি, অ্যাম্বুলেন্স পাঁচটি, ভ্যান ১৫টি, মাইক্রোবাস ১২টি ও অন্যান্য যান ১১৯টি-সহ সর্বমোট ৬৭৮টি।
এসবের মধ্যে মোটরকার দুর্ঘটনায় ১২ জন, বাস দুর্ঘটনায় ২৫, পিকআপ ভ্যান দুর্ঘটনায় ১০, অটোরিকশা দুর্ঘটনায় ৩৬, ট্রাক দুর্ঘটনায় ৩৪, মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩০, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ২৬, ইজিবাইক দুর্ঘটনায় ২০, ট্রাক্টর দুর্ঘটনায় ৩, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ২, ভ্যান দুর্ঘটনায় ৬, মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ ও অন্যান্য যান দুর্ঘটনায় ১০৩ জনসহ সর্বমোট ৪১০ জন নিহত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com