শনিবার, ১০:৩৯ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আর্থিক সহায়তা দিয়ে ফিলিস্তিনিদের পাশে মোহাম্মদ সালাহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার পঠিত

অবৈধ রাষ্ট্র ইসরাইলের উপর্যুপরি বোমাবর্ষণ ও অবরোধের মধ্যে মানবিক বিপর্যয়ের মুখোমুখি ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষ। ঘড়বাড়ি-আপনজন হারানো ওইসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন মিসরীয় ফুটবলার মোহাম্মদ সালাহ।

সোমবার তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ মিসরের স্থানীয় একটি পত্রিকার বরাতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গাজাবাসীর জন্য আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন সালাহ।

সূত্র জানায়, ফিলিস্তিনের মুসলিম ভাই-বোনদের প্রতি সংহতির নিদর্শন স্বরূপ মোহাম্মদ সালাহ আর্থিক অনুদানের এই সিদ্ধান্ত নিয়েছেন।

আর মিসরীয় রেড ক্রিসেন্টের মাধ্যমে তার অনুদান গাজাবাসীর হাতে পৌঁছবে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মিসরীয় অঞ্চলের নির্বাহী পরিচালক রামি আল-নাজের।

ইয়াউম৭ নামের মিসরীয় ওই পত্রিকাটির ভাষ্যমতে- গত রোববারই সালাহ তার অনুদান রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করেছেন। খুব শিগগির-ই তা তার মালিকদের কাছে পৌঁছে যাবে।

উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।

এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।

হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সঙ্ঘাতে ৪ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে চলা এ যুদ্ধে আহত হয়েছেন আরো অন্তত ১৪ হাজার ৩০০ জন।

এখন পর্যন্ত যত ফিলিস্তিনি নিহত হয়েছেন তাদের মধ্যে ৬৬ শতাংশই নারী ও শিশু বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র : স্কাই নিউজ আল-আরাবিয়া, সিএনএন আল-আরাবিয়া ও আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com