শুক্রবার, ০২:১২ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন পুতিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

হামাস ইসরাইল যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গে কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ তথ্য দিয়েছে ক্রেমলিন।

ইতোমধ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে কথা বলেছেন পুতিন। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর পুতিন এই প্রথম স্বপ্রণোদিত হয়ে এসব নেতাদের সঙ্গে কথা বলার উদ্যোগ নিয়েছেন। খবর আল-জাজিরার।

চলমান এ সংঘাত নিয়ে গত সপ্তাহে প্রথম বক্তব্য দেন পুতিন। এ সময় তিনি ইসরাইল ও গাজা উপত্যকায় নিহত বেসামরিক নাগরিকদের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। এমন পরিস্থিতির জন্য মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিরও সমালোচনা করেছেন পুতিন।

প্রসঙ্গত, হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাত দশম দিনে গড়িয়েছে। এ পর্যন্ত দুই পক্ষের ৪ হাজার ১০০ জনের প্রাণ গেছে। এর মধ্যে গাজার ২ হাজার ৭০০ জন এবং ইসরাইলের ১ হাজার ৪০০ জন নিহত হয়েছেন।

গাজার উদ্ধারকর্মীরা জানিয়েছে, ইসরাইলের বোমা হামলায় গাজায় ধসে পড়া ভবনের নিচে এখনো প্রায় এক হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

এদিকে রোববার রাতে ইসরাইলি বাহিনী পশ্চিম তীরে রাতভর গ্রেফতার অভিযান চালিয়েছে। প্যালেস্টাইন প্রিজোনার্স সোসাইটি জানিয়েছে, রোববার দিবাগত রাতে ৭০ জনকে আটক করেছে ইসরাইল। হেবরন, রামাল্লা ও বেথেলহাম থেকেও অনেককে আটক করা হয়েছে।

গাজা উপত্যকায় ইসরাইলের সর্বাত্মক অবরোধ আরোপের কারণে হাসপাতালগুলোতে ফুরিয়ে আসছে জ্বালানি। আর মাত্র ২৪ ঘণ্টার মতো জ্বালানি মজুত আছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, জেনারটরের ব্যাপআপ না থাকায় হাজার হাজার রোগীর জীবন চরম ঝুঁকির মুখে পড়তে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com