বুধবার, ০২:২৫ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

আরব সফরের পর ইসরাইলে কমন ফ্রন্ট খুঁজছেন ব্লিঙ্কেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১০১ বার পঠিত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন আরব বিশ্বের ছয়টি দেশ সফরের পর সোমবার ইসরাইলে পৌঁছেছেন। তিনি ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গাজার মানবিক সঙ্কট দূর করার উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।

সংহতি দেখানোর জন্য আকস্মিকভাবে তেল আবিব সফরের মাত্র চার দিন পর ব্লিঙ্কেন জেরুজালেমে ইসরাইলি নেতাদের সাথে সাক্ষাত করবেন বলে আশা করছেন। তিনি এমন এক সময় ইসরাইল সফর করছেন যখন ইসরাইল গাজা উপত্যকায় বড় ধরনের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে।

ব্লিঙ্কেন কায়রোতে রোববার সাংবাদিকদের বলেন, ‘আমাদের অন্য অংশীদারদের সাথে গত কয়েক দিনের সফর চলাকালে আমাদের ইসরাইলি মিত্র ও বন্ধুদের নিয়ে এগিয়ে যাওয়ার পথ সম্পর্কে কথা বলে আমি যা শুনেছি, আমি যা শিখেছে তা আমি শেয়ার করার একটি সুযোগ চাই।’

তিনি এমন এক সময় এই সফরে এলেন যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অনেক গুরুত্বের সাথে ইসরাইল সফরের আমন্ত্রণ বিবেচনা করছেন।

হামাস যোদ্ধারা ইসরাইলের সুরক্ষিত সীমান্ত অতিক্রম করে ১,৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করার পর দেশটি হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

এদিকে হামাসের হামলার জবাবে গাজায় ইসরাইলের ব্যাপক হামলায় দুই হাজার ৬৭০ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ ফিলিস্তিনের সাধারণ নাগরিক।

মার্কিন কর্মকর্তরা বলছেন, ব্লিঙ্কেন তার সফরকালে নেতাদের থেকে হামাসের ব্যাপক বিরোধিতার কথা শুনলেও ফিলিস্তিনিদের দুর্দশার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।

কায়রোতে ব্লিঙ্কেন বলেন, ‘আমি এটাও বলেছি যে আমরা গাজার জনগণের চাহিদা মেটাতে যা যা করতে পারি তা করতে দৃঢ়প্রতিজ্ঞ রয়েছি।’

তিনি আরো বলেন, ‘হামাসের নৃশংসতার জন্য সেখানের (ফিলিস্তিনের) বেসামরিক নাগরিকদের কষ্ট পেতে হবে না।’ সূত্র : এএফপি/বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com