শুক্রবার, ০২:০৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

গাজায় হামলা বন্ধ না হলে ইসরাইলকে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি ইরানের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১২০ বার পঠিত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরাইল যদি গাজায় প্রবেশের সিদ্ধান্ত নেয়, তবে হামাসের নেতারা ইসরাইলকে দখলদার সৈন্যদের কবরস্থানে পরিণত করবে।

রোববার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সাক্ষাতের পর এ মন্তব্য করেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওয়াশিংটন ইসরাইলকে রক্ষা করতে এগিয়ে এসেছে। কিন্তু তাদের এ বিষয়টি বুঝা উচিৎ ছিল যে যুদ্ধের পরিধি বিস্তৃত হলে আমেরিকারও ব্যাপক ক্ষয়-ক্ষতি হবে।

গাজাকে লক্ষ্য করে লাগাতার বোমাবর্ষণের মধ্য দিয়ে ইসরাইলি সেনাবহর গাজা সীমান্তে জড়ো হতে শুরু করেছে। ইসরাইল উত্তর গাজার ১.১ মিলিয়ন বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয়ার পর কয়েক হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

ইসরাইলি বিমান হামলায় এ পর্যন্ত ৭২৪ শিশুসহ অন্তত দুই হাজার ৩২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামাসের সামরিক অভিযানে নিহত ইসরাইলির সংখ্যা ২৮৬ জন সৈন্যসহ ১৩০০ জন।

সূত্র : সিয়াসত ডেইলি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com