শুক্রবার, ০১:৩৭ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

মধ্যপ্রাচ্যের অর্থনীতির ‘ভূমিকম্প’ চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ : আইএমএফ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১০৯ বার পঠিত

চলমান ইসরায়েল-হামাস যুদ্ধকে মধ্যপ্রাচ্যের অর্থনীতির জন্য ‘ভূমিকম্প’ বলে আখ্যায়িত করেছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মধ্যপ্রাচ্য ও কেন্দ্রীয় এশিয়া শাখার প্রধান নির্বাহী জিহাদ আজৌর।

তিনি বলেন, ‘বর্তমানে মধ্যপ্রাচ্যে যে সঙ্ঘাত চলছে, তার সরাসরি প্রভাব পড়েছে তেলের বাজারে। যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ পূর্ণ না হতেই তেলের দাম পাঁচ ডলার বৃদ্ধি পেয়েছে। তেলের বাজার যে গতিতে পরিবর্তিত হচ্ছে, অন্যান্য পণ্য ও পরিষেবার ক্ষেত্রে তেমন ঘটছে না। তাই মধ্যপ্রাচ্যের অর্থনীতির জন্য এই ব্যাপারটি খুবই চ্যালেঞ্জিং- রীতিমতো একটা ভূমিকম্প। এটি বৈশ্বিক অর্থনীতির জন্যও সুখকর হবে না।’

শুক্রবার মরক্কোর রাজধানী রাবাতে শুরু হওয়া আইএমএফ এশিয়া ও আফ্রিকা শাখার সম্মেলনের এক প্যানেল আলোচনায় আইএমএফের এই জ্যেষ্ঠ কর্মকর্তা তার অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কে হতাশা প্রকাশ করে এসব কথা বলেন।

জিহাদ আজৌ বলেন, তেলের দাম বৃদ্ধির পাশাপাশি বাড়ছে স্বর্ণের দামও; আর এই দুই পণ্যের মূল্যবৃদ্ধির ফলে আরও শক্তিশালী হচ্ছে ডলার। এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে বৈশ্বিক অর্থনীতিতে তার প্রভাব পড়া শুরু করবে।

উল্লেখ্য, গত ছয় দিনের যুদ্ধে ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন দুই হাজার আট শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিকের সংখ্যা এক হাজার তিন শতাধিক এবং গাজার ফিলিস্তিনিদের সংখ্যা এক হাজার ৫৩৭ জন। দুই অঞ্চলের সামরিক সদস্যদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক শিশু, নারী ও বেসামরিক লোকজনও রয়েছেন নিহতদের এ তালিকায়।

সূত্র : আল-আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com