শুক্রবার, ০১:০৫ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ইসরাইলি তথ্যমন্ত্রীর পদত্যাগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১১৫ বার পঠিত

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস-ইসরাইল যুদ্ধের মধ্যেই ইসরাইলের তথ্যমন্ত্রী গালিত ডিসতেল অ্যাতবারিয়ান বৃহস্পতিবার পদত্যাগ করেছন। দৃশ্যত তার মন্ত্রণালয়ের হাতে কোনো ক্ষমতা না থাকার ক্ষোভে তিনি দায়িত্ব ছেড়ে দেয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। তবে তিনি পার্লামেন্ট সদস্য হিসেবে কাজ করে যাবেন।

উল্লেখ্য, লিকুদ পার্টির সদস্য গালিতকে চলতি বছরের প্রথম দিকে ওই পদে নিয়োগ করা হয়েছিল। তিনি লিকুদ পার্টির সদস্য।

তার মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল বিশ্বের সাথে ইসরাইলের অবস্থান ব্যাখ্যা করার। কিন্তু তাকে তেমন কোনো দায়িত্ব দেয়া হয়নি। এমনকি সপ্তাহখানেক আগে হামাসের সাথে যুদ্ধ শুরু হলে তার কাছ থেকে আরো কিছু দায়িত্ব কেড়ে নেয়া হয়।

তিনি বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, তার মন্ত্রণালয় এখন ‘সরকারি অর্থের অপচয়ের’ কেন্দ্রে পরিণত হয়েছে। তিনি তার মন্ত্রণালয়ের অর্থ দক্ষিণ ইসরাইলের নাগরিকদের দিয়ে দেয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই অফিস দেশের জন্য, দেশের কল্যাণের জন্য কিছু করতে পারছে না।’

সূত্র : বিবিসি এবং অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com