বৃহস্পতিবার, ১২:২৫ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

কালকিনিতে ভ্যান চুরির অভিযোগে হাতুড়ি পিটিয়ে হত্যা

এস এম রুহুল আমিন (গৌরনদী):
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে ভ্যান চুরির অভিযোগে আজিজুল শিকদার(২৫) নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক আজিজুল পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকমাল বেপারীর ভাতিজা ও পাঙ্গাশিয়া গ্রামের রহিম শিকদারের ছেলে। আজ বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে, ভ্যান চুরির অভিযোগ এনে যুবক আজিজুল শিকদারকে খবর দিয়ে উপজেলার সিডিখান ইউপির মাথাভাঙ্গা গ্রামের একটি স্কুলের পাশে নির্জনস্থানে নিয়ে যায় একদল দুর্বৃত্তরা। সেখানে বসে ওই দুর্বৃত্তরা মিলে আজিজুলকে আটক রেখে মঙ্গলবার রাতভর নির্জাতন শেষে হাতুরী দিয়ে পিটয়ে গুরুতর জখম করে ফেলে রাখে। পরে তার অবস্থার বেগতিক দেখে সকালে তাকে একটি ভ্যান যোগে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠিয়ে দেয়। হাসপাতালে বসে তার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
নিহত আজিজুলের বাবা রহিম শিকদার বলেন, আমার ছেলেকে কে বা কারা রাতের আধারে খবর দিয়ে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। আমরা মামলা করবো।

সাবেক কাউন্সিলর আকমাল বেপারী কান্না জরিত কন্ঠে বলেন, আমার ভাতিজা চুরি না করলেও তাকে কিছু লোক এর আগেও চোর সাজিয়ে কয়েকবার পরিকল্পিতভাবে মারধর করেছে। তার অপরাধ আমার সাথে চলাফেরা করে কেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, একটা লোক চুরি করলে দেশে তার বিরুদ্ধে আইন আছে। তাকে আইনের আওতায় এনে বিচার করা যেত। আজিজুলকে গনপিটুনি দিয়ে হত্যা করেছে লোকজনেরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com